JomaKhoros সম্পর্কে
আপনার ব্যক্তিগত আর্থিক সঙ্গী
JomaKhoros একটি সহজ ও শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনা অ্যাপ, বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য তৈরি।
JomaKhoros-এর পেছনে কে আছেন?
মামুন হোসেন — Founder, JomaKhoros.com
পেশায় একজন পুর প্রকৌশলী ও প্রযুক্তিপ্রেমী। দীর্ঘদিন ধরে BIM Automation, architectural ও civil modeling এবং digital workflow নিয়ে দেশি-বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করছেন।
প্রোগ্রামিং তার পেশা নয় - ভালো লাগা থেকে শেখা একটি বিষয়। নতুন কিছু তৈরি করা, বাস্তব কোনো সমস্যাকে প্রযুক্তির মাধ্যমে সহজ করে দেওয়া এবং নিজের প্রয়োজন থেকে কোনো সমাধান বানানোর প্রতি তার বরাবরই আগ্রহ ছিল।
JomaKhoros কোনো বড় প্রতিষ্ঠানের তৈরি পণ্য নয়। এটি একজন মানুষের নিজের দেখা একটি বাস্তব সমস্যার সমাধান করার চেষ্টা।
আমাদের ব্লগের তথ্য কীভাবে তৈরি হয়
- সরকারি সূত্র — আয়কর, সঞ্চয়পত্র ও ব্যাংকিং সংক্রান্ত লেখায় NBR, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মতো সরকারি সূত্রের লিংক দেওয়া হয়।
- হালনাগাদ রাখার চেষ্টা — কর, সুদ বা নীতির নিয়ম বদলালে লেখা হালনাগাদ করার চেষ্টা করা হয়। প্রতিটি লেখায় প্রকাশের তারিখ দেখানো থাকে।
- সীমাবদ্ধতা স্পষ্ট — লেখাগুলো সাধারণ তথ্য ও সচেতনতার জন্য, ব্যক্তিগত কর বা বিনিয়োগ পরামর্শের বিকল্প নয়।
- ভুল জানান — কোনো তথ্যে ভুল বা পুরনো মনে হলে যোগাযোগ পেজ থেকে জানান।
JomaKhoros কী এবং কী নয়
JomaKhoros একটি ব্যক্তিগত আয়-ব্যয় ও বাজেট ব্যবস্থাপনার টুল এবং ট্যাক্স, যাকাত ও সঞ্চয়পত্রের মতো হিসাব সহজ করার ক্যালকুলেটর সংকলন।
এটি কোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার নয়, কোনো লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান বা বিনিয়োগ পরামর্শদাতা নয়, এবং পেশাদার আর্থিক, ট্যাক্স বা আইনি পরামর্শের বিকল্প নয়।
আর্থিক তথ্য সম্পর্কে একটি জরুরি কথা
JomaKhoros-এর ইনকাম ট্যাক্স, যাকাত, সঞ্চয়পত্র ও সঞ্চয় ক্যালকুলেটরগুলো পরিকল্পনা ও ধারণা পাওয়ার জন্য তৈরি টুল। ট্যাক্স রেট, সরকারি নীতি, সোনার দাম বা মুনাফার হার সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। তাই গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে হালনাগাদ সরকারি তথ্য বা যোগ্য পেশাদারের পরামর্শ নিন।